আমি ধার্মিক হয়ে গিয়েছি, হজও করেছি— অভিনয় ছাড়ার কারণ জানালেন হাসান মাসুদ

আমি ধার্মিক হয়ে গিয়েছি, হজও করেছি— অভিনয় ছাড়ার কারণ জানালেন হাসান মাসুদ

হজ পালনের পর নিজের জীবনে বড় ধরনের ধর্মীয় ও মানসিক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও লেখক হাসান মাসুদ। আগে পর্দায় রেগুলার দেখা গেলেও বর্তমানে অভিনয় থেকে নিজেকে প্রায় পুরোটাই গুটিয়ে নিয়েছেন তিনি। তবে ভালো কোনো বিজ্ঞাপনের প্রস্তাব পেলে মাঝে মাঝে কাজ করছেন।

সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনধারার এই পরিবর্তন ও অভিনয় ছেড়ে দেওয়ার কারণ স্পষ্ট করেন হাসান মাসুদ।

তিনি বলেন, ‘আমি আসলে নিজেকে একটু গুটিয়ে নিয়েছি। এখন আর নাটক বা সিনেমায় অভিনয় করি না। আমার ভেতরে একটা বড় পরিবর্তন এসেছে—একটু ভাববাদী তথা ধার্মিক হয়ে গিয়েছি। তাই এখন শুধু পছন্দসই বিজ্ঞাপনের কাজ পেলে করি, তা ছাড়া আর কিছু করি না।’

সম্প্রতি তিনি পবিত্র হজ পালন করে মক্কা ও মদিনায় ৪১ দিন কাটিয়ে দেশে ফিরেছেন। তবে এই আধ্যাত্মিক রূপান্তর হজে যাওয়ার আগেই শুরু হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘পরিবর্তনটা হজের আগে থেকেই শুরু হয়েছিল, এখন বলতে পারেন আমি পুরোপুরি একজন বদলে যাওয়া মানুষ।’

সাক্ষাৎকারে নিজের বই পড়ার অধ্যায় নিয়েও স্মৃতিচারণ করেন একসময়ের এই সংবাদকর্মী। তিনি জানান, একসময় তিনি প্রচণ্ড বই পড়তেন, যা পরবর্তীতে মানসিকভাবে ক্লান্তি নিয়ে আসে। তার ভাষ্য, ‘এত বেশি পড়েছিলাম যে শেষের দিকে নিজেকে যন্ত্রের মতো মনে হতো, ভেতরে কোনো আবেগ কাজ করত না।’ সেই অনুভূতি থেকেই নিজের কাছে থাকা প্রায় ১২০০ বই নীলক্ষেতে বিক্রি করে দেন তিনি। এরপর থেকে বই পড়ার অভ্যাস পুরোপুরি ছেড়ে দিয়েছেন।

উল্লেখ্য, বহুমুখী প্রতিভার অধিকারী হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর তিনি পুরোদমে সাংবাদিকতায় যুক্ত হন। কাজ করেছেন ‘দ্য নিউ নেশন’, ‘দ্য ডেইলি স্টার’ এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিখ্যাত বিশ্বমাধ্যম ‘বিবিসি বাংলা’র সংবাদদাতা হিসেবে।

২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রসহ ‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘৬৯’, ‘বাতাসের ঘর’ ও ‘রঙের দুনিয়া’র মতো বিপুল জনপ্রিয় অসংখ্য নাটকে অভিনয় করে তিনি দর্শকহৃদয়ে জায়গা করে নেন। শুধু অভিনয় নয়, গান ও আবৃত্তিতেও তিনি নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন। জীবনের নানান অধ্যায় পেরিয়ে বর্তমানে ধর্মকর্ম ও নিজের মতো করে নিভৃত জীবনযাপন করতেই বেশি পছন্দ করছেন হাসান মাসুদ।

Source:
আমার দেশ
| Islamic Books | Home |

Related Posts

Sustainable Travel for Eco-Friendly Tourism

Discover eco-friendly tourism initiatives shaping the way people explore the world. A wonderful tranquility has taken proprietorship of my entirety soul, like these sweet mornings of spring which I appreciate…

Read more

VR Trends Reshaping Entertainment

Explore how VR technology is transforming entertainment with immersive gaming experiences and virtual concerts. A wonderful tranquility has taken proprietorship of my entirety soul, like these sweet mornings of spring…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পঞ্চগড়ে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ সারজিসের

পঞ্চগড়ে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ সারজিসের

পঞ্চগড়ে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ সারজিসের

পঞ্চগড়ে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ সারজিসের

ব্রাহ্মণবাড়িয়ায় বাজিমাত রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়ায় বাজিমাত রুমিন ফারহানার

বিএনপির জয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক নতুনভাবে শুরুর সুযোগ, অতীত ভুলতে প্রস্তুত ভারত

বিএনপির জয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক নতুনভাবে শুরুর সুযোগ, অতীত ভুলতে প্রস্তুত ভারত

শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

  • By Staff
  • January 27, 2024
  • 338 views
শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

আমি ধার্মিক হয়ে গিয়েছি, হজও করেছি— অভিনয় ছাড়ার কারণ জানালেন হাসান মাসুদ

  • By Staff
  • January 27, 2024
  • 328 views
আমি ধার্মিক হয়ে গিয়েছি, হজও করেছি— অভিনয় ছাড়ার কারণ জানালেন হাসান মাসুদ